তৃতীয় সত্তা - কাব্য রজনী

Thursday, August 1, 2019

তৃতীয় সত্তা




 তৃতীয় সত্তা
                                          আফরা ইবনাত অর্ণা 

আমার ভালোবাসায় তুমি আছো,
আছো সমস্ত হৃদয় সমস্ত সত্তায়
আর তোমার ভালবাসায় অন্যজন
তোমার চোখে তোমার বুকে সে ।
তাইতো আমি তাকেও ভালোবাসি ,
ভালোবাসি আমাদের সম্পর্কের মধ্যখানের
সেই তৃতীয় সত্তাকে ।
যখন তুমি তার চোখে চেয়ে হাতে হাত রেখে মুগ্ধ হও ,
তখন তোমার সুখ দেখে
আমি দূর থেকে করি অশ্রু বিসর্জন ।
সে তো তোমার ভালবাসা ,
তাই সে আমারও ।
তোমার আকাশ সমান হৃদয়ে সে করুক বিচরন
আমার দুই চোখের ভরপুর নদীতে যদি ইচ্ছে করে
মন খুলে স্নান করো  দুজন মিলে
তবে তাতেই আমি সুখ খুজে পাবো,
এক অন্যরকম সুখ ।
আমি আমার প্রথম এক সত্তা,
আর তুমি আমার দ্বিতীয় ,
তুমিও তোমার প্রথম সত্তা , সে তোমার দ্বিতীয় ।
তোমায় আর তোমার দ্বিতীয় সত্তাকে আমার ভুবনে স্বাগতম ,

আজ থেকে তোমার সত্তাই সুধু আমার নয় ,
আমার দ্বিতীয় সত্তায় মিশে আছে তৃতীয় সত্তার হৃদস্পন্দন ।
আর আমি তাতে নিঃশ্বাস নিতে চাই সস্তি ভরে ।

No comments:

Post a Comment