কষ্টবর্ষণ - কাব্য রজনী

Monday, July 29, 2019

কষ্টবর্ষণ




কষ্টবর্ষণ

আফরা ইবনাত অর্ণা 

বৃষ্টি তোমার হাজারও রুপ যে  হাজারও সৃষ্টির পরে ,
তোমার মাঝেই মিশে আছে শত  দুঃখিনীরা জীবন ধরে

বালিকার কোমল হৃদয়ে তুমি দিয়েছিলে ওগো  নাড়া,
তোমায় পাবার আনন্দে বালিকা হয়েছিল দিশেহারা

কিশোরীর  দুই আঁখিপাতে তুমি করেছিলে  টলমল,
তোমার মাঝেই মিশে আছে শত হাজারও চোখের জল

রাস্তার ধারে বসে থাকা কোনও  শিশুর আর্তনাদ,
ছেলে হারাবার কষ্টে  মায়ের কেটে গেছে দিনরাত

তোমার মাঝেই সিক্ত আজও রিক্ত হাতে কেউ,
তুমিতো বোঝনা সেই অন্তরে বইছে দুখের ঢেউ

মধ্যরাতের বর্ষণ যেন করুন আহাজারি ,
প্রকৃতির বুক চিরে নেমেছে  বইছে তুমুল বারি

তুমি আছো মোর হৃদয় জুড়ে আছো মোর আঁখিপাতে,
জানিনা কে সেই কাব্যিক মোরে সপিছে তোমার হাতে

তুমি কেন এত নিষ্ঠুর বল কেন এত চুপচাপ,
হাজারও মনের মৃত্যু দেখেও কেন থাক নির্বাক ?

বৃষ্টি তোমার হাজারও রুপ যে  হাজারও সৃষ্টির পরে ,
আমি তো তোমারে বেধেছি  এ প্রানে রাখব জনম ভরে ।


No comments:

Post a Comment