বেওয়ারিশ লাশ
আফরা ইবনাত অর্ণা
কোনও এক তপ্ত দিনে রাস্তার পাশ দিয়ে আনমনে হেটে যাওয়া
কোনও এক প্রান,
স্বপ্ন গোলাপগুলো একত্রে সাজাবার ভাবনায় লক্ষ্যহীন পথে
ছুটে চলা দগ্ধ হৃদয়।
দগ্ধতার ছায়া কাটিয়ে চেয়েছিল সেও
স্বপ্ন গোলাপের সন্ধান
পেতে,
হঠাৎ ভাবনাগুলো এক নিমিষে মিলিয়ে গেল দূর অজানায়
দূর থেকে ছুটে আসা ট্রাকের ভয়াল চাকার নিচে পিষ্ট হল
যুবক হৃদয়।
কোলাহল আর কলরোলের ছায়ায় ঢেকে গেলো প্রাণহীন দেহ।
সাদা কাপড়ের তলায়
ঘুমিয়ে থাকা দেহটাকেও মুক্তি দিলনা
তারা।
একবার,দুইবার,তিনবার করে কাগজের মত কুচি করেছিল সেই
দেহটা।
মর্গের কোনও এক কোনায়
স্থান হয়েছিল সেই প্রাণহীন বীভৎস
লাশের।
দিনের পর দিন কেটে গেলো তবু মেলেনা সেই লাশের ওয়ারিশ,
দেখলনা কেও সে যুবক হৃদয় পরে আছে একা গহিন ঘরে ।
যন্ত্রণার অভিশাপ থেকে মুক্তি পাওয়ার ইচ্ছাটা তার তখনও
ছিল।
ততোদিনে দেহ বলে কিচ্ছু ছিলনা,
এভাবেই মর্গের কোণে স্থান করে নেয় হাজারও লাশের স্তুপ।
হাজারও মনের হাহাকার,আর্তচিৎকার আর আহাজারিতে কেপে উঠে
চারপাশ।
হয়তো কোনদিন নিঃশেষ হয়না,
সুধু বাড়তেই থাকে একের পর এক
বেওয়ারিশ লাশ।

No comments:
Post a Comment