একটি মুরগীর বাচ্চার আত্মকথা - কাব্য রজনী

Monday, July 22, 2019

একটি মুরগীর বাচ্চার আত্মকথা


                                                             
                             একটি মুরগীর বাচ্চার আত্মকথা
                                    আফরা ইবনাত অর্না 
           আমি জানিনা কিভাবে আমি এসেছি । শুধু জানি আমার জন্মের পর  নিজেকে আবিস্কার করেছি একটা গরম বাক্সের ভিতর । সেখানে আমি ছাড়া আমার মত আরও অনেকেই ছিল । আমার এ জীবনে আমি জানিনা মা কাকে বলে । মা কেমন হয় । মায়েরা কিভাবে আদর করে । জন্মের পর যখন প্রথম আমি চোখ মেললাম  তখন দেখলাম আমার মত আরও একশ জন আমার সাথে রয়েছে । ওদের দেখে খুশি হয়েছিলাম । ওদের সাথে আমার খুব ভালো বন্ধুত্ত হয়ে গিয়েছিল সবাই মিলে অনেক গল্প গুজব করলাম । আমার দুই বন্ধু টিমটিম আর টুইটুই ওরা ভীষণ ভালো ।
খেয়াল করলাম হঠাৎ আমাদের বাক্সটা নড়ে উঠেছিল । দেখলাম আমাদেরকে একটি গাড়িতে উঠানো হচ্ছে । জীবনে প্রথম গাড়িতে উঠলাম , বেশ ভালই লাগছিলো । কিছুদুর যাওয়ার পর আমার খুব মাথা ঘুরছিল । মনে হচ্ছিলো এখনি বমি হয়ে যাবে । কিছুক্ষন চোখ বন্ধ করে ছিলাম । এর মধ্যে কখন যে   ঘুমিয়ে পরেছি নিজেও জানিনা । হঠাৎ আমার বন্ধু টিমটিম এসে আমাকে ডাক দিল । আমি ঘুম থেকে উঠে গেলাম । আমি বুঝতে পারছিলাম আমাদেরকে নতুন জায়গায় আনা হয়েছে । ইস্‌, , ,এতক্ষন জার্নি করে আমার শরীরটা খুবই দুর্বল লাগছিলো । বেশ পিপাশাও পেয়েছিল । কখন যে একটুঁ পানি খেতে পারব তাঁর জন্য অপেক্ষা করতে লাগলাম ।  বুঝলাম আমাদেরকে একটি ঘরের ভিতর আনা হল । ঘরটা অনেক সুন্দর ছিল । আশেপাশে খুব আলো দেখতে পেলাম । মনটা আনন্দে ভরে উঠলো । ভাবলাম আমাদের মা বোধয় আমাদেরকে সারপ্রাইস দেওয়ার জন্য এত সুন্দর একটি ঘরে এনে রেখেছে । দেখলাম দুইটা মেয়ে আমাদের দিকে এগিয়ে আসছে । তারা আমাদেরকে কোলে তুলে নিয়ে আস্তে আস্তে ঘড়টার ভেতর রেখে দিল । আমাকে যখন ভেতরে রাখা হল তখন আমি গায়ে অনেক ব্যাথা পাচ্ছিলাম । মনে হচ্ছিলো মরেই যাব ।
     আমরা সবাই এখন সেই আলকিত ঘরের ভিতরে মায়ের জন্য অপেক্ষা করতে লাগলাম । আমার তো অনেক্ষন যাবৎ পিপাশা পেয়েছিল ,কিন্তু প্রতিজ্ঞা করলাম মাকে না দেখে পানি খাবনা । আমাদেরকে পানি দেওয়া হল খাওয়ার জন্য কিন্তু আমি মাকে না দেখে পানিও স্পর্শ করবনা । অনেক্ষন অপেক্ষা করলাম । মা তো আসেনা , অপেক্ষা করছি মায়ের সুন্দর মুখখানি দেখার জন্য । অবচেতন মনেই কল্পনা করতে লাগলাম মা এসে আমাদেরকে আদর করে তাঁর পাখার ভিতর আমাদেরকে তাঁর বুকে তুলে নিচ্ছে । দেখলাম টিমটিম আর টুইটুই আমার দিকে এগিয়ে আসছে । টিমটিম বলল “কিরে পিঁটি তুঁই পানি খবিনা ? আমি বললাম মাকে না দেখে কিছুতেই পানি খাবনা । ওরা সবাই আমাকে বোঝাল “আমাদের মা নেই । আমাদেরকে জন্ম দিয়েই মা আমাদেরকে ছেড়ে চলে গেছে । কিন্তু আমার বাচ্চা মন সেটা কিছুতেই বুঝতে চাইছিলনা ।
      মনে মনে বলতে লাগলাম মাগো তুমি কি আসবেনা মা, , ? আমি তোমার জন্য কখন থেকে অপেক্ষা করছি । মাগো তোমায় না দেখে আমি পানিও স্পর্শ করবনা মা । কোথায় তুমি মা , ,  মাগো কোথায় তুমি , ,। মাগো আমার খুব কষ্ট হচ্ছে মা । কাদতে কাদতে বুকটা শুকিয়ে যাচ্ছে মা , , , । বুকে খুব ব্যথা  করছে মা । তুমি এসে তোমার এ ছোট্ট পিঁটিকে একটুঁ আদর করে দাওনা মা, , । মাগো আমি মরে যাচ্ছি মা তবু তুমি এলেনা ।
     এখন আমি আর জিবিত পিঁটি নই । দেখলাম আমার সব বন্ধুরা আমার মৃত দেহের কাছে এসে ভীর জমাচ্ছে । খুব কাদছে ওরা আমার জন্য । কিন্তু আমার মা, ,?কোথায় আমার মা্‌, , ?মাকি কাদছেনা আমার জন্য । জানি মা তুমি আমায় খুব ভালোবাসো । যখন আমার ডাকে তুমি সারা দিলেনা তখন এ বুঝলাম, তুমি আর বেচে নেই মা । বুঝলাম একদল মানুষ আমার মাকে জবাই করে খেয়ে ফেলেছে । এখন আমি মুক্ত আমাকে আর  খাদ্য হতে হলনা । আমার এ ছোট্ট শরীরটাকে নিয়ে ফেলে দেয়া হল এক জঙ্গলে । একটা চিল হঠাৎ উড়ে এসে আমাকে উড়িয়ে নিয়ে যাচ্ছে । আমি চিৎকার করে বললাম “চিল ভাই ও চিল ভাই, , আমাকে আমার মায়ের কাছে নিয়ে যাও , , জানিনা আমার চিৎকার চিল ভাই শুনেছে কিনা ...হয়তো শুনেছে হয়তো বা  না । তুবুও একটাই প্রার্থনা শুধু একটিবার মায়ের কাছে  যেতে চাই  

No comments:

Post a Comment