অনুভূতি - কাব্য রজনী

Wednesday, July 17, 2019

অনুভূতি


   অনুভূতি 
আফরা ইবনাত অর্ণা

 তার দেয়া শেষ অনুভুতিটুকু নিয়ে 
এখনও জেগে আছি।
জানিনা কেন বার বার সেই সুকোমল মুখচ্ছবি ভেসে উঠে মনের কোনে
জানিনা কোন অজানা আমায় স্পর্শ করতে চায়,
শুধুই কি অজানা?
নাকি অজানাতেও আছে এক জানার অভিজ্ঞতা।
সেই তারুন্নের উচ্ছলতা 
আমায় আন্দলিত করে,প্রতি মুহূর্তে । 
হয়তো মনের অজান্তে,
তার প্রতিটা বিচরন উপলব্ধি করি
তার চাওয়া,তার ইচ্ছা,তার অবাধ আলিঙ্গন 
আমায় আনমনা করে তোলে।
সেই দিন থেকে তার দেয়া অনুভূতি বয়ে বেড়াচ্ছি আজো।
আমার অনুভুতিটুকু,
শুধুই অনুভুতি হয়ে না থাকুক,
চাই অস্থির সপ্নের বেড়াজালে সুন্দর স্বর্গের দেখা পেতে।

No comments:

Post a Comment