ইমাজিনেশন - কাব্য রজনী

Thursday, July 18, 2019

ইমাজিনেশন



ইমাজিনেশন
আফরা ইবনাত অর্না


তাকে নিয়ে ভাবছি যত

 ততই আটকে যাচ্ছি তার মায়াজালে

সে আমায় নদীর স্রোতের মত কাছে টানে ,

সাঁজ বেলার মিষ্টি হাওয়ায়,
 গোধুলি বেলার উদাসিনতায়,
জোছোনা রাতের স্নিগ্ধ চাদের আলোয়,নীরবতার আনাচে কানাচে,,,
তার ভাবনা এসে ঘিরে ধরছে আমায় প্রতিনিয়ত।
তার প্রতি সীমাহীন ভালবাসা
সমস্ত আবেগ,সমস্ত প্রীতি
আমায়  এ ভাবনার কাছে হার মানাচ্ছে বার বার।

ভাবতে ভাবতে আবার  তাঁর ভাবনায় নিজেকে নিমজ্জিত করলাম,
তাই বুঝতে খুব দেরি হয়ে যাচ্ছিল বোধহয়,,,!!!
তাকে নিয়ে নতুন কিছু ভাবতে চাই,নতুন ভাবনা,
যে ভাবনা নিয়ে যাবে কোনও এক দিগন্তে,
জলসিঁড়ি নদীর ধারে।

         জলের গন্ধে মাতাল হয়ে,আকাশের রুপালি রুপকথায় ভেসে ভেসে,
         আমার ভাবনার আকাশটা তাঁর নামেই সপে দিতে চাই,
         আজও আমার চিত্ত 
শুধু তাকেই ভাবছে,শুধুই তাকে।

No comments:

Post a Comment