মুক্তির আনন্দে - কাব্য রজনী

Thursday, July 18, 2019

মুক্তির আনন্দে




মুক্তির আনন্দে
আফরা ইবনাত অর্না 

পৃথিবীর বুক থেকে নিজেকে মুছে ফেলার এক গভীর ইচ্ছা
সমুদ্রের তলায় তলিয়ে যাওয়ার আপ্রান চেষ্টা
অগ্নির তপ্তশিখায় নিজেকে শপে দেওয়ার আগ্রহ,
এ সবই কেবল মুক্তির জন্য।
চেয়েছি মুক্তি এ পৃথিবীর করাল গ্রাস থেকে,অবহেলার লাঞ্ছনার দহন থেকে
ভালবাসার নামে প্রতারনার জাল থেকে।
শুনেছি অনেক দেখছি আজও –
মায়াময় মুখোশের আড়ালে ভয়ানক এক রুপ
একদিন কাব্যিকের কবিতার আকাশে নক্ষত্র হতে ছেয়েছিলাম
কবির প্রতিশ্রুতি আমায় আশ্বস্ত করেছিল, ,।
হঠাৎ আকাশ পানে এগিয়ে গিয়ে ফিরে এলাম বিমুখ হয়ে
পারিনি আমি কবির কবিতার আকাশের নক্ষত্র হতে
পারিনি গানের ভুবনে নিজের প্রানের বিসর্জন দিতে
পারিনি লিওনার্দো দ্যা ভিঞ্ছির মত কোন এক মোনালিসার অবয়ব গড়তে
তাই আজ মুক্তি চাই চিরতরে ।
পৃথিবীর বুক থেকে সরে যাওয়ার আনন্দে আজ রচনা করব
কোন এক কবিতা,গাইব কোন এক অজানা গান,
সাদা কাগজে রং তুলিতে সাজাবো কোন এক কাব্যিকের মুখশ্রী।
জানি কেউ পড়বেনা সেই রচিত কবিতা,শুনবেনা সে গান
দেখবেনা কেউ কাগজের কোণে কবি থাকবে অম্লান ।

No comments:

Post a Comment