অচেনা মুখ - কাব্য রজনী

Friday, July 19, 2019

অচেনা মুখ



অচেনা মুখ
আফরা ইবনাত অর্না 

তোমায় একসময় শুধুই জানতাম
আর তখন পুরটাই ছিলে তুমি অচেনা
একসময় অনুভব করলাম -
তুমি  সত্যি সত্তিই বিচরন করছ আমার হৃদয় কুঠুরে।
তখনও তোমায় পুরোপুরিভাবে চেনার বাইরে
হয়তো কোনও এক স্নিগ্ধ সকালে তোমায় দেখেছিলাম
এক পলকের জন্য।
তখন আমিও ছিলাম তোমার চেনা জানার বাইরে
সময়ের পরিবর্তনের সাথে তুমিও হঠাৎ একদিন
আমার হয়ে গিয়েছিলে হয়তো,হয়েছিলে খুব চেনা
তখন আমার ভাবনায়,আমার শিরায় শিরায়
স্বপ্নে জাগরণে সুধু তোমাকেই খুজতাম।
তুমি ছিলে পুরোটাই আমার জীবন জুড়ে
প্রতিটা নিঃশ্বাসে তুমিও আমায় অনুভব করতে লাগলে
শরীরের প্রতিটা শিরায় তোমার অস্তিত্ব অনুভব করতাম আমি
হঠাৎ একদিন তুমি আবারো অচেনা হয়ে উঠলে
কখনো ভাবতেই পারিনি দেখবো তোমার অচেনা মুখ
এখন নিজেই নিজের কাছে অচেনা এক সত্তা 
আর তুমি আমার কাছে চেনার থেকেও খুব বেশী  অচেনা।

No comments:

Post a Comment