আফরা ইবনাত অর্না
কোনও এক মধ্যরাতেআমার কপলে
ছুয়ে দিয়েছিলে আলতো করে,
জানিনা সেটা সত্যি ছিল নাকি সপ্ন
নাকি ছিলাম তখন আমি তোমার
ভাবনায় মগ্ন।
কোনও এক সন্ধ্যাবেলায় তুমি
দিয়েছিলে
এক টুকরো নির্মল সমির,
জানিনা সেটা সত্যি নাকি ছিল
কোনও ভাবনা,
নাকি ছিল তখন চিত্তে আমার
তোমায় পাবার বাসনা।
কোনও এক উদাস দুপুরে আমার চোখে
একে দিয়েছিলে ঘুমের রেখা
জানিনা সেটা সত্যি ছিল নাকি
স্বপ্ন,
নাকি ঘুমেই মগ্ন হৃদয় আবারো
পেয়েছিলো তোমার ছায়ার দেখা।
কোনও এক ভোরের আলোয়
শুনেছিলাম তোমার মধুর কণ্ঠ
জানিনা সেটা সত্যি ছিল কিনা ,
নাকি ছিল কোনও এক অজানা পাখির গুঞ্জন।

No comments:
Post a Comment