আফরা ইবনাত অর্না
জীবন নদীর বিষাক্ত ধারায়
পারছিনা আর থাকতে পড়ে ।
পারছিনা আর থাকতে পড়ে ।
জীবন আমায় দিয়েছে আজকে
অবহেলার দুপুর বেলা ,
আমায় নিয়ে খেলেছে সে যে
সভ্যতাহীন বিস্বাদ খেলা ।
সভ্যতাহীন বিস্বাদ খেলা ।
অশুভ জীবন,অভিশপ্ত মন
ঘৃণিত আমার আমি,
ঘৃণিত আমার আমি,
নষ্ট জীবন গ্রহনের চেয়েও
মৃত্যু ভীষণ দামী ।
মৃত্যু ভীষণ দামী ।
মরন তুমি আমার কাছে ভীষণ তৃপ্তময়,
তোমায় পেলে ধন্য আমি হবে আমার জয় ।
মৌনতারই বাতাস এখন লাগে ভীষণ ভালো,
স্তব্ধতারই শিখায় জীবন
মরন আমার আলো ।
মরন আমার আলো ।
ধরার বুকে বাচার মত বাচতে যদি হয়,
অশুভ আর অমঙ্গলের হবেনা কখনো জয়।
মৃত্যুমুখে পতিত জীবন অমঙ্গলের ক্ষয়,
ধরণী তোমায় মুক্তি দিলাম নেইকো তোমার ভয় ।

No comments:
Post a Comment