আকুতি - কাব্য রজনী

Tuesday, July 23, 2019

আকুতি



আকুতি
আফরা ইবনাত অর্ণা 

একদিনবুকফাটা আর্তনাদ নিয়ে তোমায় বলেছিলাম-
দোহায় তোমার 
আমায় ছেড়ে যেওনা,
তুমি শুনতে চাওনি আমার কথা,
 বুঝতে চাওনি আমার করুণ আকুতি।
তুমিই তো একদিন বলেছিলে আমায়, 
কখনও ছেড়ে  যাবেনা, ,
তুমিও কি অন্য সবার মতো? কথা দিয়ে কথা রাখনা, ,  ?
আমি তো জানতাম আমার কবি সবার থেকে আলাদা
এখনও তাই বিশ্বাস করি, 
,
এখণ তোমার কাছে নতুন করে কিছুই চাওয়ার নেই
তোমায় নতুন করে বলার ও কিছু নেই,
 বেলা ফুরিয়ে এসেছে
জানি আমায় দেবার মতো কিছু নেই তোমার
যেটুকু ভালোবাসা ছিল তাও  মরিচা পরে গেছে
তবু সেই  ভালবাসাটুকু আমার জন্যই রেখো,
একমুঠো মরিচা পরা ভালোবাসা, , ,

No comments:

Post a Comment