একলা আমি একলা পথে চলছি বিরামহীন,
জানিনা আমার ফুরাবে কবে একলা থাকার দিন।
একলা থেকে আজ হয়েছি অনেক বেশি মুক্ত,
মুক্ত জীবন দহন আজকে লাগছে ভীষণ তিক্ত।
হাঁটছি আমি একলা পথে, লক্ষ্য যাবো সুখের দেশে,
কষ্ট আমায় মুক্তি দিবে থাকবো আমি সুখেই মিশে ।
তাকে ঘিরেই জীবন আমার চলছে একই পাতায় ।
সুখ যে আমায় নেয়না কাছে দেয় যে দূরে ঠেলে,
তবুও আমি সুখটাকে চাই দুঃখটাকে ফেলে।
একলা বলেই দুঃখ আমার
ছাড়ছেনা আজ পিছু,
দুঃখ আমায় দিতে পারে শুধু এক সমুদ্র অশ্রু ।
একলা মানুষ একলা জীবন একলা আমার আমি ,
একলা থেকেও জীবন আমার সবচেয়ে বেশি দামী ।

No comments:
Post a Comment