আধার খেলা - কাব্য রজনী

Monday, July 29, 2019

আধার খেলা



আধার খেলা
  আফরা ইবনাত অর্ণা 

আকাশ পানে তাকিয়ে থেকে মনটা গেলো মেঘেই ঢেকে,

মেঘের পরে বৃষ্টি ঝরে মেঘ ডেকে উঠে থেকে থেকে

সন্ধ্যাবেলায় ছায়ার মেলা ধরায় করে আধার খেলা,

আধার মাঝে সুপ্ত জীবন আধার নিরব রাত্রির মেলা।

আধার কালো আধার মনে আধার চোখের মনি,

আধার মাঝেই লিপ্ত থাকে ঝরা জীবন কলি

আধার আমার বিষণ্ণ রাত আধার মরন মেলা,

আধার কেটে ফুটবেনা জানি আলোক রেণুর বেলা।

আধার তোমার মাঝারে নিজেরে করেছি সমার্পণ,

তুমি কেন তবে ভালোবাসা মোরে করছোনা  অর্পণ।

আধারকে তবু খুব বেশি আজ করছি প্রতিপালন,

ভালো লাগে এই আধার মাঝেই বিলিয়ে দিতে মন।


No comments:

Post a Comment