প্রকৃতির আহবান - কাব্য রজনী

Thursday, July 18, 2019

প্রকৃতির আহবান



প্রকৃতির আহবান
আফরা ইবনাত অর্না 

নিরবতার আহবানে প্রকৃতি আমায় ডেকেছিল

মিশে থাকতে তার অতল গহ্বরে

ছুটে গিয়েছিলাম তার কাছে,

স্রান্ত হতে তার সবুজ কার্পেটে

ভেজাতে এ প্রান তার উত্তাল মোহনায়,

প্রকৃতি তার সবটুকু রেখেছিল যেন আমারই জন্য।

তার সবুজ কার্পেটে শুয়ে ভুলে যেতে থাকলাম সকল যন্ত্রণা,

তার কম্পিত জলে অবগাহন করে
         
মুছে দিতে লাগলাম সকল দুঃখ।

তার স্নিগ্ধ বাতাস বুকে নিয়ে দূর করে দিলাম

সকল হতাশার অশুভ সংকেত

দিয়েছে আমায় প্রকৃতি তার অকৃত্তিম ভালোবাসা

এখন তাঁকে নিয়েই কাটছে সুখের প্রহর।

No comments:

Post a Comment