ফিরে এসো - কাব্য রজনী

Thursday, July 18, 2019

ফিরে এসো



ফিরে এসো
আফরা ইবনাত অর্না 
তুমি এসো,ফিরে এসো
 তোমার গানের পাখির বুকে,
সে আজ চেয়ে আছে সুধু তৃষ্ণার্তচোখে তোমার পথের দিকে
ফিরে এসো এক পশলা বৃষ্টি হয়ে 
শুষ্ক হৃদয় ভেজাতে,
শীতল করে দিও তাকেই 
যে তোমায় বেধেছে হৃদয়ে।
ফিরে এসো তুমি বাতাস হয়ে অপরূপা বসন্তে,
তোমায় খুজে নিবে সেতো 
ভালোবাসা দিয়ে বিপুল তরঙ্গে।
ভাঙাতে ঘুম ফিরে এসো তার সুপ্ত হৃদয়ের ,
এনে দেবে সুখ সে তোমারে এক অনন্ত স্বর্গের।
স্নিগ্ধ প্রভাতে ফিরে এসো তুমি
 রবির আলো হয়ে,
সে তো আছে সুধু পথপানে 
চেয়ে ঝরা শিশির হয়ে।
থাকবে সে পাখি রিক্ত 
প্রানে তোমার  প্রতিক্ষায়,
ফিরে এসো তুমি ফিরে এসো তার হৃদয় কিনারায়।

No comments:

Post a Comment